জীবনের কথা বলিতে ব্যাকুল (গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের আত্মজীবনী) – অনুবাদ: অরুন্ধতী ভট্টাচার্য ( পর্ব ১১ )
মূল স্প্যানিশ থেকে অনুবাদ: অরুন্ধতী ভট্টাচার্য পর্ব – এগারো এই ঘটনার প্রায় ষাট বছর পরে আমার পঞ্চম উপন্যাস ‘কলেরার সময়ে প্রেম’ লেখার জন্য যখন স্মৃতির অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি, তখন একদিন বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, তাঁদের টেলিগ্রাফ অপারেটরের পেশায় এক অফিসের সঙ্গে অন্য অফিসের সংযোগ করার যে প্রক্রিয়া তার কোনো নির্দিষ্ট পরিভাষা আছে কিনা। উত্তর দেওয়ার…

