মুসাফির বাঙালি – দময়ন্তী দাশগুপ্ত
সঙ্গের ছবি – বাঙালির চিরকেলে চেনা দার্জিলিং (ম্যল), আলোকচিত্রী – রত্নদীপ দাশগুপ্ত
সঙ্গের ছবি – বাঙালির চিরকেলে চেনা দার্জিলিং (ম্যল), আলোকচিত্রী – রত্নদীপ দাশগুপ্ত
নবম পর্ব অলটিচুড সিকনেস যে কী মারাত্মক জিনিস যার হয়েছে সে জানে। প্রচণ্ড মাথাব্যাথায় মাথা যেন ছিঁড়ে যায়, সাথে খানিক পর পর বমি আর সর্বক্ষণ গা গোলানো। এ এমন এক রোগ যার তৎক্ষণাৎ কম উচ্চতায় নেমে যাওয়া ছাড়া কোনো প্রতিকার নেই। বিকেলের নরম হলদে রোদে সেই অপরূপ দৃশ্যপটকে পেছনে ফেলে আমরা যখন নামছিলাম, নীচে একটা…
আজ গল্প বলব দার্জিলিং জেলার এক ছোট্ট পাহাড়ি গ্রাম আহালদারার। আমাদের গাড়ি কালিঝোরা পার করে সিটংয়ের রাস্তা ধরল। প্রথমে লোয়ার সিটং তারপর আপার সিটং, সৃষ্টি কর্তার এক অপরূপ কীর্তি এই সিটং গ্রাম। ছোটো ছোটো কাঠের বাড়ি আর কমলালেবুর বাগান। সিটং পেরিয়ে শেলপু বাজার অতিক্রম করে পড়লাম চার রাস্তার সঙ্গম স্থলে, এখান থেকে সোজা চড়াই রাস্তা…
সপ্তম পর্ব একটি পথ ও পথিক সপরিবারে অথবা গ্রুপে ঘুরতে এলে কিছু সুবিধা আছে আবার কিছু অসুবিধাও আছে। বিশেষ করে হিমালয়ে ঘুরতে এসেও একলা হওয়া যায় না, নির্জনতাকে কাছে পেয়েও আসঙ্গলিপ্সা পূর্ণ হয় না মনের। সবাই একসাথে ঘোরা হল, খাওয়াদাওয়া হল, আড্ডা হল, আনন্দ হল। তবুও তো যেন কিছু অপূর্ণ রয়ে গেল। এমনিতেই অশান্ত মন…
গরুমারা জাতীয় উদ্যান এর চারটি বিট, ‘যাত্রাপ্রসাদ’ নজর মিনার, ‘মেদলা’, ‘চুকচুকি’ ও ‘খুনিয়া’। মেদলা টাওয়ারের সবচেয়ে নিকটবর্তী হল ‘কালীপুর ইকো ক্যাম্প’ ও ‘রামসাই ইকো রিসর্ট’। ২০১১ সাল, লাটাগুড়ির বনবিভাগের সামনে প্রায় মাঝরাত থেকে লাইন দিয়ে মেদলা ওয়াচটাওয়ারের টিকিট জোগার করা গেল। জীপ সাফারি করে পৌঁছোলাম যাদবপুর চা-বাগানের উলটো দিকে অবস্থিত কালীপুর বনবস্তি। এখানে বন ও…
প্রথম পর্ব টিফিন টাইমে ফাঁকা ক্লাসের জানলা ধরে বসে থাকা একলা ছাত্র কিংবা ছাত্রীটি যেন ছুটির সকালে পড়শি বিনোদ কুমার তার একমাত্র ছেলেকে পড়াতে বসেছেন উঠোনের আমগাছের ছায়ায়। মাঝ এপ্রিলের তাপমাত্রা অন্যান্যবারের তুলনায় এবার একটু বেশিই মনে হয়। আরেক পড়শি কমলেশের পত্নি আবাসনের বেড়ার ফাঁকফোকরগুলো বন্ধ করতে তৎপর। পাড়ার পরিচিত কুকুরগুলি সামনের মাঠে এলোমেলোভাবে বসে…
নবম পর্ব তীরে পৌঁছতেই তলিয়ে গেল কাঠগোদাম এক্সপ্রেস সেই কোন আদিকাল থেকেই হিমালয় মানুষকে এক চুম্বকের মতো আকর্ষণ করছে। যুগে যুগে মানুষ কখনো দল বেঁধে , কখনো একলা পাড়ি দিয়েছে এক রহস্যলোকের খোঁজে। কখনো হাতে অস্ত্র নিয়ে, কখনো হৃদয়ে রোমাঞ্চ নিয়ে। রোমাঞ্চিত আমরা, অবাক আমরা আবার ফিরে যাই নিজ নিজ ঘরে। সবারই একটা নিজস্ব ঘর…