মুসাফির বাঙালি – দময়ন্তী দাশগুপ্ত
সঙ্গের ছবি – বাঙালির চিরকেলে চেনা দার্জিলিং (ম্যল), আলোকচিত্রী – রত্নদীপ দাশগুপ্ত
সঙ্গের ছবি – বাঙালির চিরকেলে চেনা দার্জিলিং (ম্যল), আলোকচিত্রী – রত্নদীপ দাশগুপ্ত
তিন পোখরায় নেমে খানিক ভেবলে গেলুম বললেই মনে হয় সঠিক বলা হবে। আমার বাস যে শহরে সেখান থেকেও শীতকালে সারাদিন ধরেই ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। তাই পাহাড় নিয়ে আদিখ্যেতা আমার বা আমাদের নেই বললেই চলে। প্রকৃতপক্ষে ওটি যে একটি চেয়ে থাকার বস্তু তা জেনেছি বেশ খানিক বড়ো হয়েই। তার আগে স্বভাবিকভাবে শীত আসলে যেমন…
বলা হয় পৃথিবীর প্রাচীনতম জনপদ কাশী। শিবের ত্রিশূলের উপর এর অবস্থান। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম হলেন বিশ্বনাথ। এহেন কাশীতে প্রায় ৮০০০০ বাঙালির বাস, সেখানে যে শিবের ঘরনি দুর্গাকে একটু বিশেষ আদর-আপ্যায়ন করা হবে এটা তো বলাই বাহুল্য। দুর্গাপুজোর সময় বেনারস স্টেশন থেকে যত গোধূলিয়ার দিকে এগিয়ে যাবেন তত বুঝতে পারবেন হাওয়ায় এক স্বর্গীয় সুগন্ধ ভাসছে। ধূপ,…
নবম পর্ব তীরে পৌঁছতেই তলিয়ে গেল কাঠগোদাম এক্সপ্রেস সেই কোন আদিকাল থেকেই হিমালয় মানুষকে এক চুম্বকের মতো আকর্ষণ করছে। যুগে যুগে মানুষ কখনো দল বেঁধে , কখনো একলা পাড়ি দিয়েছে এক রহস্যলোকের খোঁজে। কখনো হাতে অস্ত্র নিয়ে, কখনো হৃদয়ে রোমাঞ্চ নিয়ে। রোমাঞ্চিত আমরা, অবাক আমরা আবার ফিরে যাই নিজ নিজ ঘরে। সবারই একটা নিজস্ব ঘর…
দশম পর্ব সব শেষ-এরও এক নতুন শুরু থাকে এই যে এখন এক ছুটির সকালে যখন আমি হরিদ্বারের সরকারি আবাসনে বসে লেখাটা লিখছি ঠিক সেই সময়ে মৌসুমি মাসিমা নিশ্চয়ই গানের রেওয়াজ সেরে এককাপ চা নিয়ে বসেছে ব্যালকনিতে। কাজের মেয়েটি হয়তো চলে আসবে কিছুক্ষণের মধ্যে। হাঁক দিতে দিতে চেনা মাছ বিক্রেতার সাইকেলটি এসে দাঁড়াল নীচের রাস্তায়। ‘ভালো…
অষ্টম পর্ব যত কাণ্ড ক্র্যাঙ্কস্ রিজে স্বামী বিবেকানন্দের দেখানো পথ ধরেই কাঁসারদেবীর এই পাহাড় নানা লেখক, দার্শনিক, শিল্পী, সত্যানুসন্ধিৎসুদের কাছে যেন এক অনিবার্য গন্তব্য হয়ে ওঠে। বিশেষ করে ইউরোপ ও আমেরিকা থেকে নানা বিদগ্ধ মনীষীরা এখানে এসে ডেরা বাঁধেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ওয়াল্টার ইভান্স ভেন্তজ্, আলফ্রেড সোরেনসেন (শূন্যতা বাবা), জার্মান চিত্রশিল্পী, কবি ও দার্শনিক…
সে দেশে কাশ নেই, নেই ছাতিম গন্ধ দিন আছে পরিযায়ী মন, একলা উদাসীন। সে দেশে শরৎ নেই, তবুও শারদীয়া দু’চারটে পুজো সংখ্যা, সাথে নস্টালজিয়া। তোমার মতই আছে আরও এমন কিছু লোক আগমনী সুরে সুরে প্রবাস ও কলকাতা হোক। তোমার অঞ্জলি হোক বিশুদ্ধ পঞ্জিকা মতে পুজোয় সন্ধি করি চেনা পলে বাঁধা গতে। উৎসবের গন্ডি নেই, স্কাইপে…