মুখাবয়ব: একটা সময়ের বিবরণ – গৌতম চক্রবর্তী
একটা এ ফোর সাইজের সাদা কাগজ। কাগজের তিন ভাগের দু-ভাগ কী তারও বেশি জায়গা জুড়ে রয়েছে মাঝবয়সি এক মানুষের মুখ। মুখের পেছনে এক সীমাহীন দেয়ালের আভাস আর তার পাশে একটা বন্ধ করা জানলার অর্ধেক দৃশ্যমান। মাঝবয়সি মানুষটার মুখ একটা ফুলদানির ওপর বসানো আর তার বাদবাকি শরীর একগুচ্ছ নেতিয়ে পড়া ফুলের ডাঁটির মতন ফুলদানির মধ্যেকার অন্ধকার…

