যদি নির্বাসন দাও – মালবিকা মিত্র
তিতি অরণ্যের বুক চিরে ঠাণ্ডা বাতাস বইছে… পিঠের ঝুড়িতে উপচে পড়ছে মাইরা শাক, বিরসাই, চিরুসাই শাক, দাংনিং, বুরিং ইত্যাদি… আর আছে কমলালেবু… ভুটান পাহাড়ের থেকে আনা মিষ্টি রসালো কমলালেবু… নিজেদের খাবার জন্য আনা জিনিসগুলো নামিয়ে তারপর কমলালেবু নিয়ে বসবে মাদারীহাটের বাজারে… দেরি হলে খদ্দের পাবে না…ছুটতে শুরু করে ওরা… কবে থেকে ছুটছে? “এরা বড় অদ্ভুত…

