হেকেটির স্বপ্ন – অমিত পাটোয়ারী

শেয়ার করুন

ওরা খ্যাতির সাগরে কুটো নিয়ে এসেছিল
পৌষালি মেয়ে, যার কি বা দাম !
ঠাকুরবাড়ি, তবু তোমাকে প্রণাম |

এখন ক্রমশ যাবার সময় আসছে
শরীরে মিশেছে অসম্ভবের বিষ
মনে পড়ছে রবির বন্দিশ

এখন আর কোনো রাগ নেই জ্যোতিবাবু
তোমায় গোপন চিঠি লেখেন যিনি,
তার কাছে যাও, চলে যাও সরোজিনী |

রবি, কেবল তোমার কাছে আর্জি
তোমার বন্ধু হেকেটিকে মনে রেখো
কিন্তু দোহাই – নতুনের সাথে থেকো

মনে রেখো তুমি পুরনো দিনের খেলা
কাব্যি দিয়ে গেঁথো সে ভোরবেলা |

শেয়ার করুন

Similar Posts

  • অর্ণব রায়ের গুচ্ছ কবিতা

    আমাদের কান্না একফসলী জমি আর যে যার শষ্য তুলে নিয়ে ঘরে চলে গেছে ১/   আর একটু ভালোবাসা পেলে হয়তো বেঁচে যেতাম। যেন পৃথিবীর আর কেউ নেই। দেশে খেতে বসার আকাল লেগেছে। এত এত প্রার্থনার ভার। কেউ জগতের হেঁশেল উঠিয়ে নিয়ে চলে গেছে অবেলায়। সে একা, থরথর কাঁপতে কাঁপতে ছুটছে। তার কক্ষপথপিছলে যাচ্ছে। পৃথিবীপৃথিবীর মনে…

  • ঘর – অয়ন চৌধুরী

    শরীর ছুঁয়েছে অদম্য বিষ রাত্রির কিনারে এক একটি খোলা ভেঙেছে জ্যোৎস্নার মতো যেটুকু পর্ণমোচী বিকেল লুকোনো ছিল একান্ত নিঃস্তব্ধতায় কখন যেন বছর পেরিয়ে হারিয়ে গেল জীর্ণতায়! বুকের উপর যে দুটি শালুক সান্ধ্য-কোলাজে আজ না-হয় বৃষ্টি নামুক একটা ঘর সাজুক মোমবাতিতে না কোনও শোকের সিম্ফনিতে যে ঘরের প্রথম ও শেষ একটা সমুদ্রের বুকের মতো ধরে থাকবে…

  • |

    সুভাষিনী – পিনাকী

    সুভাষিনী, তোমাদের দেশে একেবারে মাটির গভীরে প্রবেশ করার মতন কোনো মাতৃভাষা নেই? চারপাশে এত এত শব্দের সমাহার- লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি শব্দ খরচ করছে, অথচ ভাষাকে যাপন করছে না। সুভাষিনী, তোমাদের দেশে এক্কেবারে নিরক্ষর মায়ের মতন করে বলার কোনো মাতৃভাষা নেই? ভাষা থেকে ভাষান্তরে চলেছে সকলে অক্লেশে, অবলীলায়,অসম্ভব তৎপরতায়, অথচ ভাষার শিকড় জানে না।…

  • |

    দরীন তাতুর -এর কবিতা – অনুবাদ : গাজী সাইফুল ইসলাম

    ফিলিস্তিনি কবি দরীন তাতুর -এর কবিতা,কবিতার আটকাদেশ অনুবাদক: গাজী সাইফুল ইসলাম একদিন,তারা আমাকে থামালহাতকড়া পরাল,শক্ত করে বাঁধল আমার শরীর, আমার আত্মা,আমার সবকিছু…এরপর তারা বলল: একে তল্লাশি করো,তার ভেতরে আমরা একজন সন্ত্রাসীকে পাবো!তারা আমার হৃৎপিন্ড টেনে বের করলসঙ্গে আমার দুটো চোখওএরপর তারা আমার অনুভূতি জুড়ে তন্ন তন্ন করে খুঁজল।আমার চোখ থেকে পেল নাড়ির এক স্পন্দন সমান অনুপ্রেরণা  হৃৎপিন্ড…

  • |

    বসন্তের আগুন-পাখি – উত্তম দত্ত

    আর কিছু নেই হাতের মুঠোয় মিথ্যে কিছু প্রতিশ্রুতি একটি দিনের আদিখ্যেতায় গরীব মায়ের কী আর ক্ষতি ? কাল থেকে তো আবার সবাই যে যার মতো ছন্নছাড়া বুকের মধ্যে ভাষা-পুলিশ নিদ্রা যাবে লজ্জাহারা । সাতটি বাক্যে চোদ্দোটি ভুল বড্ড স্বাধীন বাংলাভাষা দেউলিয়া এক জীর্ণ জাতির মনের গরব প্রাণের আশা । ভাষার জন্য রক্ত দিয়ে মূর্খেরা সব…

  • অজিত ভড়ের পাঁচটি কবিতা

    ব্যক্তিগত ভেবেছিলুম যাব মঞ্জুমালা এসে জানলা খুলে দিল।যেন মৃত্যু বেরিয়ে গেল ঘর থেকে। তারপর সন্তুর বিয়েনানারকম রান্নার গন্ধখেয়ে উঠে বেরোতেই সায়ন্তনীর সঙ্গে দেখা: সায়ন্তনী শব্দহীন :যেন ভিনরাজ্যের ঝিলম নদীর বাঁক,আর শিল্পিতা?অনেকদিন আগের ট্রেন ছেড়ে যাওয়া প্ল্যাটফর্ম এখানে এক পা– ওখানে এক পাঘরে ঢুকিজানলা খোলাদেখি– আবার মৃত্যু ঢুকেছে ঘরে… এই বয়সে আর মশারি খাটাতে ভাল্লাগে না!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *