Similar Posts
গুচ্ছ কবিতা : অনূদিত আমি – বেবী সাউ
এক। আমাকে সামান্য জেনে, বের করে এনেছ তুমিওবিভক্ত ধাতুর মতো। বারবার অবকাশ দেখেএই বরফের দেশ, এই নুড়ি পাথরের দেশঅচেনা যেমন ছিল, পরিচিতহীন বোধে তাওকৌতুক বিশ্বাসী আর লেনদেন ছেড়ে ভাঙা পথ…সামান্য চকলেট লোভ প্রত্যাশী আমিও, পিপিলিকামুখে করে নিয়ে আসি মিথ্যে পরিচয়, হাতছানি অথচ, যেতেই হবে; এই পরিযায়ী বেশ ছেড়েদেশ ছেড়ে; সহজেই; নিপুণ খুনির মতো ভয়নেই, আশা…
বসন্তের আগুন-পাখি – উত্তম দত্ত
আর কিছু নেই হাতের মুঠোয় মিথ্যে কিছু প্রতিশ্রুতি একটি দিনের আদিখ্যেতায় গরীব মায়ের কী আর ক্ষতি ? কাল থেকে তো আবার সবাই যে যার মতো ছন্নছাড়া বুকের মধ্যে ভাষা-পুলিশ নিদ্রা যাবে লজ্জাহারা । সাতটি বাক্যে চোদ্দোটি ভুল বড্ড স্বাধীন বাংলাভাষা দেউলিয়া এক জীর্ণ জাতির মনের গরব প্রাণের আশা । ভাষার জন্য রক্ত দিয়ে মূর্খেরা সব…
সে এক একাগ্র শীতের কথা – অতনু বন্দোপাধ্যায়
‘ঠিক বেড়িয়ে যাবার মুখে জ্যামিতি ভাঙল বড় একটা বায়ুরেখা’ বারীনবাদের কোন শিষ্টাংশ নেই। কারণ এটা কোনো বাদই নয়৷ এটা একটা প্ৰকরণ৷ টুলস। যা কেউ ব্যবহার করতেই পারে নাও করতে পারে৷ এই প্রক্রিয়া কোনো ইজম এর ধার ধারেনি কোনোদিন তা বারীনের কবিতা পড়লেই স্পষ্ট বোঝা যায়৷ চেতনার ইঙ্গিত থাকে বলেই তার বহতা থাকে৷ বারীন সেটাই বলতে…
রবীন্দ্রজয়ন্তীতে – সায়র ব্যানার্জী
বাসন্তী রঙের পাড়। ঝর্ণার মতো খোলা চুল। রবীন্দ্রভারতী বা শান্তিনিকেতনের পাতাঝরা কোনো রাস্তায় তুমি হেঁটে যাও.. তোমার দিকে উড়ে আসে আবিরের মত প্রেমপ্রস্তাব ছিটকে এসে লাগে মুখে গায়ে- আর ছবি-যুবক শাটার নামায়। চারিদিকে কত কোলাহল, এভাবে কী কাছে পাওয়া যায়! তবু যেন মনে হয় এক চিলতে লাল রঙ আমি ওই সিঁথির তলায়।
পল্লব গোস্বামীর গুচ্ছ কবিতা
একদিন সারাদিন ছোটো ছোটো বদ্রী পাখির মতো দিনগুলি ভাবি দিনভর ওরা কোঠাঘরে কিচমিচ করে ঠান্ডা লাগে, জ্বর আসে যেমনভাবে জ্বরে কাবু সারা শহর দানাপানির জন্য ভিক্ষাপাত্র নিয়ে ঘুরি বাগড়াইচণ্ডীতলায় বিশাল হাট সেখানে ফ্রীঞ্চ, ককাটেল, জাভা, লাভ বার্ডের আসর তবুও ভিক্ষা মেলে না মাথার ভেতর বুড়ো কাছিমের মতো হাঁটে একেকটা দিন সমুদ্র ফেনায় শুশ্রূষা কেটে যায়–…
অতিকথা – গৌতম চৌধুরী
মনস্থির করিয়া একই দিকে যাঁহারা উড়াল দেন, তাঁহারাই সাধক মনেপ্রাণে এই কথা বিশ্বাস করিয়া শূন্যে ডানা মেলিয়া দিয়াছিল মানস দীঘির হাঁস মাইলের পর মাইল উড়িয়া চলিয়া যে-পাহাড়ের ঝরনাজলে তাহাদের দিনকয়েক বিশ্রাম লইবার কথা সেইখানে পঁহুছিয়া প্রথম হোঁচট খাইল সে পাহাড় কই, ঝরনা কই পাদদেশ হইতে গলগল করিয়া পীতাভ ধোঁয়া বাহির হতেছে আর বুম বুম শব্দে…

