হিন্দুত্ববাদী পৌরুষের অধিকারবোধ ও মেয়েদের শরীর – অর্ণব সাহা
‘আক্রমণকারী’/’ধর্ষক’ মুসলিমের নির্মাণ উনিশ শতকের শেষ দিক থেকেই ‘হিন্দু সাংস্কৃতিক জাতীয়তাবাদ’ তার একমাত্রিক কাল্পনিক ‘শত্রু’ হিসেবে মুসলিম জনগোষ্ঠীকে চিহ্নিত করে এবং সেই অনুয়ায়ী একটি সুসংহত ডিসকোর্স নির্মাণের কাজে হাত দেয় । স্বাধীন ভারতের মাটিতে আরএসএস-জনসঙ্ঘ-বিজেপি যে ভাষায় কথা বলে—‘মুসলমানদের বড়ো বাড় বেড়েছে । ওরা পদে পদে অতিরিক্ত সুবিধা পাচ্ছে’—এই যুক্তিক্রম নির্মাণের একটা ধারাবাহিক ইতিহাস আছে…

