ভাষার মাতৃত্ব সংক্রান্ত চাট্টি কুকথা – অভিষেক ঝা
পৃথিবীতে যত ট্যাবু রয়েছে তার মধ্যে কৃষ্টি ও ভাষা ট্যাবু থেকে মুক্ত মানুষের সংখ্যা হয়তো বা সবচেয়ে কম। একজন আধুনিক মননের মানুষ যত অনায়াসে ‘ধর্ম’ ও ‘জাতিসত্তা’ কে প্রশ্ন করেন, যত সহজে ভেঙে ফেলতে পারেন ‘সামাজিক’ সব বিধি আরোপ, তছনছ করতে পারেন ‘বিধিবদ্ধ’ যৌনরুচি, ঠিক ততটা আয়াসে মাতৃকৃষ্টি ও মাতৃভাষাকে ( সমাজ ভেদে পিতৃও হতে…

