অনলাইনে ডুব শিশু-কিশোরদের – দীপক সাহা
সোহেল। নবম শ্রেণিতে পড়ে। পড়ালেখায় ভালোই ছিল। একদিন তার মামা তাকে একটি স্মার্টফোন উপহার দিল। এরপর থেকে শুরু হল তার অনলাইন গেম খেলা। ধীরে ধীরে গেম খেলার পরিসর বাড়তে থাকল। অনলাইনে দেশি–বিদেশি নানা গেমারের (গেম খেলোয়াড়) সঙ্গে পরিচয়—ইয়ারফোনে কথা বলা শুরু হল। সারাদিন গেম নিয়ে ব্যস্ত, মা-বাবার সঙ্গে একসাথে খেতে চায় না, বন্ধুদের সঙ্গে যোগাযোগ…

