বাঘ – সম্বিৎ চক্রবর্তী

শেয়ার করুন

জঙ্গলে বাঘ ঢুকেছে। সে এক বিশাল, হিংস্র, ভয়ানক বাঘ। তাই জঙ্গলে যাওয়া নিষেধ। ঢুকতে তো পারেই না, উলটে জঙ্গলের বাইরে এখানে ওখানে সেখানে আগুন জ্বালিয়ে রাখে ওরা সারারাত।

ওরা সারারাত আগুনে, পাহারায় আটকে থাকে আর সারাদিন দীর্ঘশ্বাস ফেলে, বনের দিকে চেয়ে। ওখানে যে যাওয়া বারণ। কারণ—বাঘ।

বাঘের আকার, আয়তন, বর্ণ, হিংস্রতা, ক্ষিপ্রতা নিয়ে নানা কথা শোনা যায় বাতাসে, পাতার খসখসানিতে। কিন্তু কেউ তাকে দেখতে পায় না।

ওদের মধ্যে দুটো লোক একটু আলাদা; কৌতুহল আর স্পর্ধায়। লোক দুটো পাহারার বর্ম ভেদ করে কোনোভাবে জঙ্গলে ঢুকে পড়েছে।

ওরা বাঘের পায়ের ছাপ দেখে। হাড়হিম করা আওয়াজও শোনে তার। কিন্তু দেখা পায় না। বরং খুঁজতে খুঁজতে আরো ভিতরে ঢুকে যেতে যেতে একসময় ওরা টের পায় জঙ্গলের বাতাস অন্যরকম হয়ে গেছে। কীভাবে যেন বিষ ভরে গেছে।

পালটে যাওয়া এই বনের খবর স্বজন বন্ধুদের কাছে পৌঁছে দেয় ওদের নীল হয়ে যাওয়া দেহ দুটি।

বন আর গ্রাম আলাদা হয়ে যায় একেবারে।

এভাবে বহুদিন কেটে যায়। একদিন হঠাৎ বাঘের ডাক শোনা যায় না। পাওয়া যায় না আর বাঘের গায়ের গন্ধ।ভয় কেটে যায়। ওরা বনে ঢুকে দেখে—ফল নেই, ফুল নেই, মধু নেই, তৃষ্ণার জল নেই, ছায়ার শীতলতা নেই, ওষধি নেই, নেই আশ্রয়ের ভরসা। সব শ্রী, সব সম্পদ লুট হয়ে গেছে।

ওরা বিস্ময়ে স্থির হয়ে যায় পাতাহীন গাছের মতো। তারপর একদিন জঙ্গলছোঁয়া পাশের গ্রামটায় বাঘের ডাক শোনা যায়। তারপর তার পাশের গ্রামটায়, তারপর তার পাশের…

জঙ্গল ভুলে যাওয়া মানুষেরা বাঘের মূর্তি বানিয়ে পুজো করা শুরু করে দেয়।

[চিত্র ঋণ : মৌমিতা ভট্টাচার্য্য ]

শেয়ার করুন

Similar Posts

  • ভালো খারাপ – রিয়া মিত্র

    স্কুলের বাইরে ছাত্রীদের মায়ের একটি জটলা রোজই বসে। নিজের মেয়েদের স্কুলে ঢুকিয়ে দিয়ে বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করে তারপরে বাড়ি ফেরে সকলে। অনেকে বাড়ি না ফিরে সারাদিনও অপেক্ষা করে। “তনিমার মেয়ে তানিয়াটা সত্যিই খুব ভালো, শান্ত, নম্র, ভদ্র স্বভাবের”। আজকের আলোচনায় নিজের মেয়ের প্রশংসা শুনে বেশ গর্বই হয় তনিমার। শেলী পাশ থেকে টোন কেটে বলে,…

  • ক্রিসমাস ইভ – পিনাকী

    নিয়নের আলো ফ্লুরোসেন্ট লাল গোলাপ আকাশের চেয়ে অনেক নীচে আকাশ তারাদের চেয়ে অনেক নীচে তারামণ্ডলী স্বপ্নের চেয়ে স্বপ্নালু সুখানুভূতি। সবটাই বেশ সাজানো সবটাই বেশ মাপজোক করা সুন্দর অতিরিক্ত আলোয় অন্ধকারকে আড়ালের প্রয়াস স্পষ্ট অতিরিক্ত আমোদে আক্ষেপ ভোলানোর ব্যর্থ চেষ্টা ঠিক কোনো রমনীর দুঃখ চাপা মেকি হাসির মতন। বড় বেশি সাজানো পার্কস্ট্রীটে একটা অগোছালো শিশুর বেমানান…

  • শালীনতা – চয়নিকা

    ট্রেনে জানলার ধারে বসে একমনে বসে বই পড়ছিলেন সমরেশবাবু। গিন্নী আরতিদেবীকে নিয়ে যাচ্ছেন বারানসী। এখন সবে আটটা, খেয়ে দেয়ে বার্থে উঠতে ঢের দেরী, তাই ট্রেনে উঠেই বইয়ে মনোনিবেশ করেছেন। বই পড়তে পড়তে গিন্নির গজগজানিতে সমরেশবাবু ব্যাজার মুখে বললেন, ‘কী হল আবার!’ আরতিদেবীর রাগী মুখে গলাটা যতটা সম্ভব কম করে বললেন, ‘সামনের বার্থের মেয়েটাকে দেখো, কেমন…

  • জন্মদিন – বৈশালী সেন

    কাক ভোরে ওঠার অভ্যেস কোনোকালেই নেই ইমনের । ইস্কুলে পড়ার সময় দাদি অনেকদিন ভোরে ঘুম থেকে তুলে দিয়েছেন । কিন্তু বই এর পাতা খোলার কিছু সময়ের মধ্যেই ইমনের চোখের পাতাও বুজে আসত । মন বলছে আজ যে তার জন্মদিন । ভোর থাকতে ইমন বেড়িয়ে পড়ে । ট্রেনের জানালা দিয়ে পেরিয়ে যাওয়া সবুজ মাঠ , মাটির…

  • আক্ষেপঅনুরাগ – মিথিল ভট্টাচার্য্য

    গ্রিলে হাত রেখে এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে তানিয়া, দোতলার এই ছোট্ট বারান্দাটাই আজ তার বাইরের জগতের সাথে সংযোগের একমাত্র দোর। দুই বছর আগের সেই কালো দিনটার পর আজ তার গোটা দুনিয়াটাই সীমিত হয়ে থেকে গেছে এই ছোট্ট গণ্ডিটার মধ্যে। আর এই জগতে তার মুক্তির এতটুকু খোলা পথ শুধু এই ছোট্ট বারান্দাটা। একটু একটু করে…

  • আনন্দ – স্বস্তিকা সেন

    মিঠাই আর গোবলু আনন্দে সারা বাড়ি লাফিয়ে চলেছে। খুব মজা কাল পুরী ঘুরতে যাবে। মাম্মা,আমি কিন্তু কাল ট্রেনে অনেক চিপস খাবো আর দিদিকে কিন্তু দেব না। শর্মি ব্যাগ গোছাতে গোছাতে হেসে উত্তর দেয়, আচ্ছা খেও। বৌদি আমার কাজ হয়ে গেছে, দরজাটা লাগিয়ে দিও। শোন্ জবা, কাল কিন্তু তোকে সকালে তাড়াতাড়ি কাজ করে যেতে হবে। আমরা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *