ঘুণমাটি – বনমালী মাল (পর্ব ৪)
১১. ঘোড়ামাঠে ঝাউগাছ আজ মাতাল হয়েছে। জোরালো বাতাস ডেকে এনে তাদের খুনসুটি ধুলোকেও নেশায় মাতিয়ে তুলছে। বাতাসের গতি বুঝে এক চাগড়া ঘাসের দ্বীপে বসে আছে নন্দবাবা আর পঞ্চু। কবি দাঁড়িয়ে আছে আনমনা ঝাউ আর আকাশের আঁকিবুুকি নিয়ে। বলাই এখনও ফেরেনি কুঁরগি থেকে। আলোর কোনো চিহ্ন নেই এখন। পঞ্চুর মনেও কালো মেঘ ঢেউ তুলছে। সে ভেবেছিল,…

