কফিহাউসে এলিয়েন – শঙ্খদীপ ভট্টাচার্য
টেবিলে ব্ল্যাক কফি। ভ্যাপসা হাওয়ায় ঠান্ডা হচ্ছে ঢিমেতালে। পাশে সম্পূরক তিরিশ টাকার ভেজ স্যান্ডউইচ। একটু আগেই ঠক করে রেখে গেছেন সাদা ইউনিফর্মে ঢাকা বয়স্ক ওয়েটার। নিখুঁতভাবে কাটা তিনকোণা সাদা পাউরুটির মধ্যে শসার সবুজ আর টমেটোর লাল কিছুটা হলেও দেখা যাচ্ছে। মেনুকার্ডের সাত নম্বর এই খাবারটি প্রকৃতির রঙের ছোঁয়ায় কতটাই না লোভনীয় হয়ে উঠতে পারে, এই…

