একটি জরায়ু এবং কয়েকটি রাজনৈতিক ছেঁড়া জামা – অয়ন মুখোপাধ্যায়
জিরো পয়েন্টের লঙ্গরখানা দেশভাগের রক্তক্ষরণ পিঠে নিয়ে শিয়ালদহ স্টেশনে তখন থিকথিক করছে ওপার বাংলার ‘উদ্বাস্তু’ মানুষের ভিড়। বাতাসে গোবর আর কার্বলিক অ্যাসিডের গন্ধ। ঠিক এই ভিড়ের মধ্যেই একটা কাঠের টেবিল পেতে বসেছিলেন অবিনাশবাবু—হিন্দু মহাসভার বড় নেতা। তিনি ফর্ম বিলি করতে করতে বলছিলেন, “আসুন ভাইসব! আসুন নেহরু আর জিন্নাহর পাপের ফলে আজ আপনাদের এই দশা। হিন্দু…

