SIR সংখ্যা ২০২৬

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ পুনর্বিবেচনা (SIR) নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্ক ক্রমেই তীব্র হয়েছে। এতে ভুয়ো ভোটার শনাক্ত করে তালিকা পরিশুদ্ধ করার পাশাপাশি অনেক বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে অসদুপায়ে অবৈধ ভোটার ঢুকিয়ে ভোট চুরি করার অভিযোগ আনছে অনেকেই। নথি যাচাই, আপত্তি গ্রহণ ও সংশোধনের ধাপগুলো কতটা স্বচ্ছ ও নির্ভুল হচ্ছে, তা নিয়েও উষ্মা জাগ্রত হচ্ছে। ফলে SIR এখন শুধু প্রশাসনিক প্রক্রিয়া নয়, গণতান্ত্রিক প্রতিনিধিত্ব ও ভোটাধিকার রক্ষার একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে।