SIR ও নথি হারানো মেয়েরা: ভোটাধিকার কি আবারও চলে যাবে মেয়েদের? – ইন্দ্রাণী চক্রবর্তী
SIR বা Special Intensive Revision নিয়ে আলোচনা করতে গেলে একটি প্রশ্ন সামনে আসে—এই প্রক্রিয়াটি কি বাংলার অর্ধেক নাগরিক, তথা মেয়েদের কথা ভেবেছে আদৌ? প্রথমত, স্কুলশিক্ষায় মেয়েদের ড্রপ-আউট রেট এখনও ছেলেদের তুলনায় বেশি। অনেক মেয়ে মাধ্যমিক পর্যন্ত পৌঁছতেই পারে না—অর্থনৈতিক সমস্যা, অল্প বয়সে বিয়ে বা পারিবারিক দায়িত্বের কারণে তাদের পড়াশোনা থেমে যায়। তাহলে প্রত্যেক মেয়ের কাছে…

